ঢাকা   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয়তাবাদী সমমনা জোটের অভিনন্দন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০১:৪৭ এএম

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয়তাবাদী সমমনা জোটের অভিনন্দন

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে এক যৌথ বিবৃতিতে জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষে প্রধান সমন্বয়কারী ও মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান এবং জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত আগামীর রাষ্ট্রপতিকে এই শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা জানান।

সমমনা জোটের শীর্ষ নেতারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, দেশপ্রেমিক ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অবদান অসামান্য। তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ও মূল্যবোধ আরও শক্তিশালী হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

নেতারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি তার অভিজ্ঞতা, মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দেশের জনগণের সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা ও সার্বিক সমৃদ্ধি অর্জনে অনন্য ভূমিকা পালন করবেন।

জোটের শীর্ষ নেতারা নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।

সমমনা জোটের বিবৃতিদাতা নেতারা হলেন এনপিপির চেয়ারম্যান মোস্তফিজুর রহমান মোস্তফা, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন‍্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, ডেমোক্রেটিক লীগের দলীয় প্রধান খোকন চন্দ্র দাস, জাগপার সভাপতি জাকির হোসেন রিয়াজ এবং মহাসচিব আবু সৈয়দ, জামিল আহম্মেদ, সাইফুল আলম, আবদুল বারিক প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন