ঢাকা   বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশে ফেরা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম

দেশে ফেরা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম আজ বুধবার সন্ধ্যায় রাঙ্গামাটিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা অন্যায় ও গণহত্যা করেছে, এসবের পরিণতি তাকে ভোগ করতে হবে। ডিসেম্বরে দেশে ফেরার কথা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না।’

সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় করেছে, গণহত্যা করেছে, সে এতই পাপ করেছে যে বাংলাদেশে তার বাবার কবর হয়েছে, কিন্তু শেখ হাসিনার কবর হবে না। ডিসেম্বরে দেশে আসার কথা বাদ দেন, এই দেশে তার কবরও হবে না।

সভায় তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও সম্পদের ন্যায্য বণ্টন নিশ্চিত করার দাবি জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, তিন পার্বত্য জেলায় সুষম বণ্টন নিশ্চিত করার পাশাপাশি জেলা পরিষদগুলোতে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।

পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সারজিস আলম বলেন, পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।

জেলা পরিষদগুলোর বর্তমান গঠন নিয়েও সমালোচনা করেন তিনি। সারজিস আলমের অভিযোগ, জেলা পরিষদগুলো দলীয় লোকজন দিয়ে গঠন করা হয়েছে এবং এসব পরিষদ দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জেলা পরিষদ গঠন করতে হবে।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন