ঢাকা   রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংসদ অভিমুখে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৫:০৪ পিএম

সংসদ অভিমুখে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।
আজ রোববার বিকালে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে রাজধানীর বাংলামোটর থেকে সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেন ১১ দলের নেতাকর্মীরা। কর্মসূচি থেকে সংসদে গিয়ে স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

পদযাত্রায় জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাসহ ১১ দলের শীর্ষ নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

জানা যায়, স্পিকারকে দেওয়া স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ উল্লেখ করা হয়েছে, সেগুলো কোনো পরিবর্তন ছাড়াই হুবহু আইনে পরিণত করাসহ বিভিন্ন সময়ে শিকার ভুক্তভোগীদের রাষ্ট্রীয় মর্যাদাসহ কয়েকটি দাবি জানানো হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন