ঢাকা   রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্বাধীনতায় বিশ্বাসীরা সব আমলেই নির্যাতিত হন: রিজভী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম

স্বাধীনতায় বিশ্বাসীরা সব আমলেই নির্যাতিত হন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আজ রোববার বিকেলে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বললেন, যারা নাগরিক ও মানুষের স্বাধীনতায় বিশ্বাস করেন, তারা সব আমলেই নির্যাতিত হন।

যাদের মধ্যে স্বৈরাচারী বৈশিষ্ট্য রয়েছে, তারা জনগণকে চিরস্থায়ীভাবে দমন করতে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে বলেও উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যমের উদাহরণ টেনে তিনি বলেন, ‘দেশটির অধিকাংশ গণমাধ্যম এখন শাসকের অনুগত হয়ে কাজ করছে। প্রচারযন্ত্রকে ব্যবহার করে মানুষের চিন্তা ও মন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

আলোচনা সভায় তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত উদার। দায়িত্ব নেয়ার পর গত ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি বড় ধরনের অপতথ্য ছড়ানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন