ঢাকা   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মনে হচ্ছে ৬ মাসে বিএনপি সরকার আ.লীগের চেয়ে বেশি অপরাধ করে ফেলেছে: রাশেদ খাঁন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ এএম

মনে হচ্ছে ৬ মাসে বিএনপি সরকার আ.লীগের চেয়ে বেশি অপরাধ করে ফেলেছে: রাশেদ খাঁন

জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, নিজের সহযোদ্ধাদের প্রতি যাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই, তারা নাকি জনদাবির প্রেক্ষিতে লংমার্চ করতে যাচ্ছে!

রাশেদ খাঁন বলেন, আজকে নারায়ণগঞ্জে একজন জামায়াত নেতাকে আওয়ামী লীগ কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু সেটি নিয়ে কোনো প্রতিবাদ আছে? মনে হচ্ছে আওয়ামী লীগ ১৬ বছরে কোনো অপরাধ করেনি, ছয় মাসের বিএনপি সরকার আওয়ামী লীগের চেয়ে বেশি অপরাধ করে ফেলেছে!

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ওই পোস্টে রাশেদ খাঁন বলেন, জামায়াত নেতা (দলটির সহকারী সেক্রেটারি জেনারেল) হামিদুর রহমান আযাদ ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করি। তবে একটা জিনিস খুবই খারাপ লাগলো, (শুক্রবার) সাংবাদিক সম্মেলন চলাকালীন সময়ে তিনি অসুস্থ হওয়ার পর তার প্রতি জামায়াতের সেক্রেটারি জেনারেলের (মিয়া গোলাম পরওয়ার) যে সহানুভূতি দেখানো দরকার ছিল, সেটা পরিলক্ষিত হয়নি। এমনকি দুজন সিনিয়র নেতা তাকে ধরার পর সঙ্গে সঙ্গে অন্যদের কাছে হ্যান্ডওভার করে এবং তারা আবারও সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে যায়।

‘এই দৃশ্য দেখে মনে হলো, সহযোদ্ধাকে রক্ষা করে হাসপাতালে নেওয়ার চেয়ে তাদের মিডিয়া ফুটেজ আগে দরকার। দীর্ঘদিনের সহযোদ্ধার প্রতি সবার কেমন যেন একধরনের অবহেলা পরিলক্ষিত হলো!’

রাশেদ খাঁন আরও বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেলের বক্তব্যে এই অবহেলা আরও স্পষ্ট হলো! তিনি বলে উঠলেন, অসুস্থ? তাকে চেয়ারে বসতে দাও! তার (সেক্রেটারি জেনারেলের) বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো হামিদুর রহমান আযাদ ভাইয়ের কিছুই হয়নি! অথচ এমন অবস্থায় সংবাদ সম্মেলন বন্ধ করে আগে হামিদুর রহমান আযাদ ভাইকে সবাই ধরে হাসপাতালে নেওয়া দরকার ছিল! কিন্তু সেই দরদ দেখাতে সবাই ব্যর্থ হলো।

‘নিজের সহযোদ্ধাদের প্রতি যাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই, তারা নাকি জনদাবির প্রেক্ষিতে লংমার্চ করতে যাচ্ছে!’

তিনি আরও বলেন, আজকে নারায়ণগঞ্জে একজন জামায়াত নেতাকে আওয়ামী লীগ কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু সেটি নিয়ে কোনো প্রতিবাদ আছে? মনে হচ্ছে আওয়ামী লীগ ১৬ বছরে কোনো অপরাধ করেনি, ছয় মাসের বিএনপি সরকার আওয়ামী লীগের চেয়ে বেশি অপরাধ করে ফেলেছে!

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন