ঢাকা   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন, আমরা রাস্তায় অভূতপূর্ব সাড়া পেয়েছি রাস্তায়। মানুষ আমাদের গাড়ি থামাচ্ছে, আমাদের সঙ্গে হ্যান্ডশেক করছে এবং নিজেদের সমস্যার কথা বলছে। মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ, গ্যাস ও তেল নাই। মানুষ কাজ পাচ্ছে না। এই সরকারের ওপর মানুষ বিরক্ত। এই সরকার দেশ পরিচালনায় বিগত ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যা প্রতিশ্রুতি দিয়েছে কিছুই পূরণ করতে পারেনি।

১১ দলীয় জোটের লংমার্চে আজ শনিবার কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘এই লংমার্চ ৬টা দাবিতে। আজকে লংমার্চে আমরা এসেছি। হয়তো খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো। আপনারা সেখানে যাবেন। যেভাবে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা ঢাকায় এসেছি ঠিক একইভাবে ঢাকায় আসার আমন্ত্রণ জানাচ্ছি’-যোগ করেন নাহিদ ইসলাম।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন