ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ শনিবার দুপুরে ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রায় বললেন, কোনোভাবেই যেন আওয়ামী লীগ এ দেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। যুবদল মাঠে ছিল আছে থাকবে।
ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, সাড়ে ১৭ বছর কোনো মিডিয়া স্বাধীনভাবে কথা বলতে পারেনি। বাংলাদেশে মানুষের কথা বলার স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন বিএনপি। সাড়ে ১৭ বছর দূরে থেকেও গণতন্ত্রের জন্য যুদ্ধ করছেন আমার নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যারা বিএনপিকে ভালোবাসি বা বিএনপি করি, তারা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই বিএনপি করি।
যুবদল সভাপতি মুরাদ আরো বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ধামরাইকে আধুনিক ও একটি মডেল শহর হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
এআর






