ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগামী নির্বাচন হবে গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন: আমানউল্লাহ আমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ এএম

আগামী নির্বাচন হবে গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন: আমানউল্লাহ আমান

প্রধান উপদেষ্টা ড. ইউনুসের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচনের ব্যাপারে আশাবাদী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার তারানগরে ঘাটারচর প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনের সময় এ আশাবাদের কথা জানান তিনি।

আমান বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফল চব্বিশের ছাত্র -জনতার আন্দোলনে ফ্যাসিস্টের পতন। তার বিশ্বাস, আগামী নির্বাচন হবে গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিও উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন