ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ সমর্থন করে না বিএনপি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ সমর্থন করে না বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাহী আদেশে কোনও রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না। তিনি বলেন, ‘‘ যারা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে, তাদের বক্তব্য যদি সত্য হয়, তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে।’’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সালাহ উদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, আদালতের মাধ্যমেই এ বিষয়ে ফয়সালা হওয়া উচিত।

প্রসঙ্গত, জামায়াত, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কর্মসূচি পালন করার কথা জানিয়েছে।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘‘কোনও রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনও রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার যে বিষয়টি, সেটা নির্ধারিত হোক। লেট দ্য কোর্ট ডিসাইড (আদালতকে নির্ধারণ করতে দিন)।’’

‘‘আইনি প্রক্রিয়ায় যদি কোনও দলের বিরুদ্ধে গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়, তাহলে আদালত সেই দলের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে।’’,বলেন সালাহ উদ্দিন আহমদ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন