ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডাকসুতে শিবিরের জয় জামায়াতের জাতীয় পর্যায়ের চ্যালেঞ্জ : তাসনুভা জাবিন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম

ডাকসুতে শিবিরের জয় জামায়াতের জাতীয় পর্যায়ের চ্যালেঞ্জ : তাসনুভা জাবিন

ডাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এই জয়টা জামায়াতে ইসলামীর জন্য জাতীয় পর্যায়ের একটা চ্যালেঞ্জের হবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। তার ভাষ্য, ডাকসুতে শিবির যে মধ্যপন্থা অবলম্বন করেছে জামায়াত জাতীয় পর্যায়ে সেটি অ্যাপ্লাই করবে কিনা সেটি দেখার বিষয়।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন তাসনুভা জাবিন। তিনি বলেন, ‘ছাত্রশিবির কিন্তু ডাকসু নির্বাচনটা করেছে অন্য একটা নামে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে।

তারা কিন্তু মধ্য ডানপন্থী একটা পন্থা অবলম্বন করেছে, সেখানে মেয়ে ছিল তাদের সঙ্গে এমনকি ছাত্রী সংস্থার বাইরের মেয়েরাও ছিল। আমার কাছে মনে হয়, ডাকসুতে শিবিরের এই জয়টা জামায়াতের জাতীয় পর্যায়ের একটা চ্যালেঞ্জের হবে। তারা একই আদর্শ ধারণ করে কিনা।’ তাসনুভা জাবিন আরো বলেন, ‘সামনে জামায়াতের অঙ্গীকারটা কী হবে, সেটি দেখার বিষয়।

ক্যাম্পাসে যে পন্থা অবলম্বন করেছে সেটি তারা জাতীয় পর্যায়ে করে কিনা। ক্যাম্পাসে যেটা বলেছে তারা জাতীয়ভাবে বলতে পারছে কিনা, বললে মানুষ কতটা গ্রহণ করছে।’
ডাকসুতে এনসিপির ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেলের ভরাডুবি হয়েছে। কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে কোনো পদেই জয় পায়নি তারা।

এ প্রসঙ্গে এনসিপির এই নেত্রী বলেন, ‘বাগছাসের নেতৃবৃন্দ কিন্তু জুলাই আন্দোলনের সম্মুখ নেতা। তবে অল্প সময়ের মধ্যে বাগছাসের ইন্টার্নাল একটা বিভাজন ছিল, যেহেতু সবাই সমবয়সী। আরেকটা হচ্ছে ক্যাম্পাসে শিবিরের থেকে কৌশল এবং পরিকল্পনায় তারা একটু পিছিয়ে গেছে। শিবির যেরকম ছাত্র-ছাত্রীদেরকে এঙ্গেজ করে অনেক প্রোগ্রাম করেছে।’

তাসনুভা জাবিন বলেন, ‘আমি এটা পজিটিভলি দেখছি। আমরা সবাই একটা পুনর্বিবেচনা, আত্মশুদ্ধি ও আত্মসমালোচনার জায়গা পাচ্ছি। এখন মূল কথা হচ্ছে কতটুকু কারেক্ট করতে পারছি।’

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন