ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম

খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রলীগের দুই নেতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।

খিলগাঁও থানার ওসি মো. দাউদ হোসেন জানিয়েছেন, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকাশ, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান এবং খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য মো. আনোয়ার হোসেন বাবু।

ওসি মো. দাউদ হোসেন জানান, বিকেল পৌনে ৪টার দিকে খিলগাঁও থানার মুক্ত বিরিয়ানির সামনে থেকে আকাশ ও তাহমিদুলকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রাত পৌনে ১০টার দিকে তালতলা মার্কেটের সামনের রাস্তা থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন