ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কৃষক লীগ নেতাকে পাশে বসিয়ে উঠান বৈঠক করলেন বিএনপি নেতা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পিএম

কৃষক লীগ নেতাকে পাশে বসিয়ে উঠান বৈঠক করলেন বিএনপি নেতা

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা কৃষক লীগের সভাপতিকে পাশে বসিয়ে উঠান বৈঠক করার অভিযোগ উঠেছে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের পশ্চিম কৃত্তিনিয়া পাড়া এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজিত এক উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।

উক্ত বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, বক্তব্য রাখছেন ফরহাদ হোসেন আজাদ। তার বাম পাশে বসে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হারিজ এবং ডান পাশে উপজেলা কৃষক লীগের সভাপতি নির্মল শর্মা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মল শর্মা সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি ২০২২ সাল থেকে দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এদিকে বিএনপির আয়োজিত বৈঠকে আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। ফেসবুকে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদকে ফোন করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন