ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পিআর পদ্ধতিতে এমপিদের কোন দায়বদ্ধতা থাকে না: আসাদুল হাবিব দুলু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

পিআর পদ্ধতিতে এমপিদের কোন দায়বদ্ধতা থাকে না: আসাদুল হাবিব দুলু

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, মানুষ পিআর পদ্ধতি কি; সেটি বোঝেনা। তারা ভোট দিবেন লালমনিরহাটে, এমপি হবে গাজীপুরে। এই পদ্ধতিতে এমপিদের কোন দায়বদ্ধতা থাকবে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জে আয়োজিত শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, বর্তমানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাধা হয়ে দাঁড়িয়েছে কেন কোন রাজনৈতিক দল। তারা জনগণকে বিভ্রান্ত করতে নতুন নতুন ছবক দিচ্ছে।

তিনি আরও বলেন, যারা এতদিন রাষ্ট্রক্ষমতায় ছিল তারা ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। যার কারণে বিগত সময়ে বড় পরিসরে খেলাধুলার আয়োজন হয়নি। এর ফলে বাংলার মানুষ সুষ্ঠু বিনোদন বঞ্চিত হয়েছে।

জেলা বিএনপির সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ অন্যান্যরা।

/এমএইচআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন