ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লক্ষ্মীপুরে চাচীকে হত্যার অভিযোগে ভাতিজা আটক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

লক্ষ্মীপুরে চাচীকে হত্যার অভিযোগে ভাতিজা আটক

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার বিরুদ্ধে চাচীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই ভাতিজা ইমন হোসেনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে পৌরশহরের লাহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাশেদা বেগম বাড়িতে একাই থাকতেন। ভোরে নামাজের জন্য উঠে দরজা খুললে ইমন হোসেন তার উপর অতর্কিত হামলা চালায়। দরজা আটকে বটি দিয়ে কোপায় রাশেদাকে।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে ঘরের ভেতর লুকিয়ে থাকে ইমন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে আটক করে।

রাশেদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে রাশেদার সাথে ইমনের স্ত্রীর বিভিন্ন বিষয়ে মতবিরোধ চলছিলো।

/এমএইচ

আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন