ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভেদরগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার মেশিন ধ্বংস

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পিএম

ভেদরগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার মেশিন ধ্বংস

শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন ও এক হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়েছে।

শনিবার ২৭ সেপ্টেম্বর বিকেলে ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. রাফসান রাব্বি এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস এলাকায় অবৈধভাবে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তবে বালু উত্তোলনের কাজে জড়িত ড্রেজার মেশিন ও এক হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়। বালু উত্তোলনে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় ড্রেজার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. রাফসান রাব্বি বলেন, ‘আমাদের কাছে খবর আসে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার ও এক হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়। বালু উত্তোলনে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বিধায় মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন