ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাদুকাটায় পাড় কেটে খনিজ বালি চুরি বিএনপি নেতার দুই ভাতিজাসহ ২২ জনের নামে মামলা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ এএম

জাদুকাটায় পাড় কেটে খনিজ বালি চুরি বিএনপি নেতার দুই ভাতিজাসহ ২২ জনের নামে মামলা

সীমান্তনদী জাদুকাটার পাড় (তীর) কেটে খনিজ বালি চুরির ঘটনায় জড়িত এক বিএনপি নেতার দুই ভাতিজাসহ ২২ জনের নামে মামলা দায়ের করেছে নৌ পুলিশ। ওই মামলায় পাঁচ ট্রলারবোঝাই চুরি করা খনিজ বালি জব্দ দেখানো হয়েছে।

মামলার আসামিরা হলেন- তাহিরপুরের জাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রামের সালমান রশিদ তানশি, তার সহোদর সায়েদ মিয়া, একই গ্রামের তাজুল ইসলাম মোড়ল, মাহমুদ আলী শাহ, খায়রুল ইসলাম, আবু লাহাব, তৌহিদ মিয়া, বাদাঘাটের রামিন মিয়া, লালঘাটের জানু মিয়াসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২জন।

তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নেতা জানান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ঘাগটিয়ার আবুল কালামের আপন ছোট ভাই আবুল ইসলামের ছেলে আসামি সালমান রশিদ তানশি, তার সহোদর সায়েদ মিয়া।

রোববার ( ২৮ সেপ্টেম্বর) তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির এএসআই লিটন চন্দ্র রায়। প্রসঙ্গত, শনিবার (২৭ সেটেম্বর) ভোররাতে সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটা বালিমহালের ইজারা বহির্ভূত পশ্চিম পাড়ের ঘাগটিয়া (জালর টেক) থেকে চুরি করা খনিজ বালি বোঝাই পাঁচটি (স্টিল বডি) ট্রলার গুলো জব্দ করে।

নৌ পুলিশ হেডকোয়াটাসের্র ঢাকা (মিডিয়া সেল) দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন। সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর দিলীপ কুমার দাস জানান, জব্দকৃত চুরির বালি, পাঁচটি ট্রলারের মূল্য প্রায় ৩১ লাখ ৪০ হাজার টাকা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন