ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দৌলতদিয়ায় ঢাই মা‌ছ বি‌ক্রি হলো ৬০ হাজার টাকায়

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

দৌলতদিয়ায় ঢাই মা‌ছ বি‌ক্রি হলো ৬০ হাজার টাকায়

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়লো সাড়ে ১৪ কেজি ওজনের একটি ঢাই মাছ। মাছটি বিক্রি হয়েছে প্রায় ৬০ হাজার টাকায়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়ায় আড়ৎ থেকে নিলামে মাছটি ৪ হাজার ১০০ টাকা কেজি দরে কিনে নেন এক মৎস ব্যবসায়ী।

এর আগে, ভোর রাতে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের উজানের পদ্মা নদী থেকে জেলে সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে। এরপর সে মাছটি নিয়ে এসে দৌলতদিয়া আড়তে বিক্রি করেন। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

মৎস ব্যবসায়ী জানান, ঢাই মাছ খেতে খুব সুস্বাদু। যার কারণে ক্রেতাদের মধ্যে এই মাছের চাহিদা রয়েছে। এখন মাছটি বিক্রির জন্য বিভিন্নভাবে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

/এসআইএন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন