ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্যাম্পাস ছেড়ে দেশের ভাগ্য উন্নয়নের এসেছি: হান্নান মাসউদ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পিএম

ক্যাম্পাস ছেড়ে দেশের ভাগ্য উন্নয়নের এসেছি: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন,ক্যাম্পাস ছেড়ে দেশের ভাগ্য উন্নয়নে এসেছি।

তিনি বলেন, আমার কখনো এ দেশে রাজনীতি করার কথা ছিল না। হাতিয়াতে নেতাগিরী করার ইচ্ছা ছিল না। ভাগ্য আজ আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। আমার কথা ছিল ক্যাম্পাসে থাকার, পড়ালেখা শেষে চাকরি করার। সেই ক্যাম্পাস থেকে আমাকে বের হয়ে এখানে এসে আজ কথা বলতে হচ্ছে।

বুধবার (০১ অক্টোবর) রাতে নোয়াখালীর দ্বীপ হাতিয়ায় সোনাদিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এক পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এসব কথা বলেন। আবদুল হান্নান মাসউদ বলেন, এ দেশে রাজনৈতিক নেতৃত্ব ধান্ধাবাজ ও চাঁদাবাজীর নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছে, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তাই আমাদেরকে হাল ধরতে হয়েছে। তারা সফল ও সঠিকভাবে রাষ্ট্র পরিচলনা করলে নিজেদের মধ্যে হানাহানি মারামারি না করে পরস্পরের সহযোগিতা করলে আমাদেরকে রাজনীতির মাঠে আসতে হত না।

এনসিপির এ নেতা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা মনে করি হিন্দু মুসলিম সবাই এদেশের নাগরিক। মুসলিম ভাইয়েরা মসজিদে যেভাবে নিরাপদে নামাজ আদায় করতে পারেন। তাহলে হিন্দুরা তাদের পূজা উৎসবে কেন ভয়ে থাকতে হবে। এদেশে সংখ্যালগু বলতে কিছু নেই। আমাদের প্রত্যেকের পরিচয় বাংলাদেশি। এলাকার যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ডে এবং সুখেদুখে আমি সব সময় আপনাদের পাশে থাকবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছুত তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দিন, ওয়ারেন্ট অফিসার শাহেদ উদ্দিন, এনসিপি নেতা ইউছুপ ও তানভীর শরীফ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজসহ অন্যান্য নেতারা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন