ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সমুদ্র সৈকত থেকে হাত-পা বাঁধা এক জামায়াত নেতা উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০২:১৬ এএম

সমুদ্র সৈকত থেকে হাত-পা বাঁধা এক জামায়াত নেতা উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়া সমুদ্র সৈকত থেকে হাত-পা বাঁধা মুমূর্ষু অবস্থায় স্থানীয় এক জামায়াত নেতাকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) দিবাগত গভীর রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। ওই দিন রাত ১০টার দিকে হাফেজ সোহেল নিখোঁজ হন।

ওই জামায়াত নেতার নাম মোহাম্মদ সোহেল (২৭)।

তিনি একজন কুরআনে হাফেজ। তিনি মানবপাচারকারী চক্রের কবলে পড়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ শেখ সাঈদী জানান, সোহেল স্থানীয় ডেইলপাড়া জামে মসজিদের খতিব এবং বর্তমানে জালিয়া পালং ইউনিয়ন জামায়াতের ৩ নম্বর ইউনিট শাখার সহ-সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১ অক্টোবর) দিবাগত গভীর রাতে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাত ১০টার দিকে তিনি নিখোঁজ হন।

দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার দিবাগত রাত ২টার দিকে জালিয়া পালং ইউনিয়নের সোনারপাড়ার ডেইলপাড়া সমুদ্রপাড়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাত-পা বাঁধা অবস্থায় মুমূর্ষু দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গ্রামবাসীদের দাবি, দুর্বৃত্তরা তাকে অপহরণ করে সাগরপাড়ের মানবপাচারকারী চক্রের আস্তানায় নিয়ে যেতে চেয়েছিল।

সাম্প্রতিক সময়ে টেকনাফ এবং উখিয়ায় মানব পাচারকারী চক্রের উৎপাত মারাত্মক ভাবে বেড়ে গেছে। এ কারণে স্থানীয় লোকজন এরকম সন্দেহ করছেন।
অচেতন অবস্থা থেকে জ্ঞান ফেরার পর সোহেল স্বজনদের জানিয়েছেন, রাত ১০টার দিকে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় একটি সিএনজিচালিত ট্যাক্সি থেকে কয়েকজন লোক টেনে হিঁচড়ে তাকে তুলে নেন। এরপর আর কিছুই তিনি জানেন না।

স্থানীয়দের ধারণা, পথচারীদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ব্যর্থ হয়ে সোহেলকে ফেলে পালিয়ে যায়।

উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল বিষয়টি নিয়ে বলেন, হাফেজ সোহেলের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নয়, অপহরণের চেষ্টার অংশ।

এ বিষয়ে উখিয়া থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়েছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন