ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আবরার ফাহাদের কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন ভিপি সাদিক কায়েম

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১১:৪১ এএম

আবরার ফাহাদের কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন ভিপি সাদিক কায়েম

বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি ও সদ্য নির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম। আবরার কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং নিজেই মোনাজাত করেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরারের কবর জিয়ারত করেন সাদিক কায়েম। এ সময় আবরারের বাবা বরকত উল্লাহ উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে শহীদ আবরার ফাহাদ স্মৃতি লাইব্রেরি ও গ্রন্থাগারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার, কুষ্টিয়া শহর আমীর এনামুল হক, কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের এমপি প্রার্থী আফজাল হোসেন, কুষ্টিয়া শহর শিবির সভাপতি হাফেজ আবু ইউসুফ, জেলা সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন