ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিমানবন্দরে আটক যুবলীগ নেতা শাহীন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০২:০২ পিএম

বিমানবন্দরে আটক যুবলীগ নেতা শাহীন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ানকে (শাহীন) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি আটক হন।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আগের একটি মামলায় শুক্রবার সকালে যুবলীগ নেতা আবু সুফিয়ান শাহীনকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের ছেলে আবু সুফিয়ান শাহীন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন