ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণের দাবিতে বিক্ষোভ, কার্যালয় ঘেরাও

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পিএম

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণের দাবিতে বিক্ষোভ, কার্যালয় ঘেরাও

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালামের অপসারণ দাবিতে মানববন্ধন ও কার্যালয় ঘেরাও করেছে এলাকাবাসী। সোমবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে শহরের খুলনা মোড়ে ‘সাতক্ষীরা জেলাবাসী’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী। বক্তব্য রাখেন জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, গণআন্দোলন জোটের আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সহ সভাপতি শেখ হাফিজুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, সিভিল সার্জন আব্দুস সালাম দীর্ঘদিন ধরে দায়িত্বে অবহেলা, অনিয়ম ও দুর্নীতিসহ নারী কেলেঙ্কারিতে জড়িত। নার্সদের সঙ্গে অশোভন আচরণ করেন, এমনকি নিজের সরকারি কোয়ার্টারের আয়াকে কুপ্রস্তাব দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। আমরা দ্রুত সিভিল সার্জন আব্দুস সালামকে অপসারণের দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করেন এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

/এএইচএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন