ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কলেজছাত্রকে বলাৎকারের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৫১ এএম

কলেজছাত্রকে বলাৎকারের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে

বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রকে (১৭) কৌশলে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে বিএনপি নেতা কিং মাসুদ সরদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মামলা দায়েরের পর পুলিশ বুধবার ভোরে প্রধান আসামির সহযোগী মো. নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত কিং মাসুদ ইতালী প্রবাসী বিএনপি নেতা ও উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবদল নেতা বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত কিং মাসুদ প্রথমে ফেসবুকে মেসেজ দিয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। পরবর্তীতে সন্ধ্যার পরে ভুক্তভোগীর সহপাঠী ইমন সরদার কৌশল অবলম্বন করে ভুক্তভোগীকে উপজেলার সমরসিংহ বাজারে একটি দোকানের সামনে ডেকে নিয়ে যায় এবং মোবাইল ফোনে কিং মাসুদের সঙ্গে কথা বলিয়ে দেন। এরপর ইমন ভুক্তভোগীকে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যায় এবং সেখান থেকে হাঁটা পথে অন্য একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে চা পান করায়। সেখানে কিং মাসুদ উপস্থিত ছিল। চা পানের পর কিং মাসুদ ও ইমন ভুক্তভোগীকে সাথে নিয়ে অপর অভিযুক্ত নিলয় আহম্মেদের বসত ঘরের পেছনে বারান্দায় প্রবেশ করান। সেখানে নিলয় ঘরের পেছনের দরজা খুলে দেয়।

বাদীর অভিযোগ অনুযায়ী, নিলয় ও ইমনকে বাইরে চলে যেতে ইঙ্গিত দেওয়ার পর কিং মাসুদ ভুক্তভোগী কলেজছাত্রকে ভয়ভীতি প্রদর্শন করে। এরপর ভুক্তভোগীকে বিবস্ত্র করে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক যৌনসঙ্গমে বাধ্য করা হয় এবং এতে তার শরীরে আঘাত লাগে। শারীরিক নির্যাতনের পর আসামি কিং মাসুদ ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে নানা ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে বাড়ি ফিরে কলেজছাত্র অসুস্থ হয়ে পড়লে পরিবার বিষয়টি অবগত হয় এবং থানায় মামলা দায়েরে করেন।

গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত প্রধান আসামি কিং মাসুদকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত মো. নিলয় আহম্মেদকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন