ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জরিমানা করায় সড়কে পুলিশের ওপর হামলা, ভিডিও ভাইরাল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৫:১৬ পিএম

জরিমানা করায় সড়কে পুলিশের ওপর হামলা, ভিডিও ভাইরাল

গাজীপুরের শ্রীপুরে অবৈধ পার্কিংয়ের দায়ে এক বাসচালককে জরিমানা করায় হামলার শিকার হয়েছে হাইওয়ে পুলিশ। হামলায় আব্দুর রব (৪৫) নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে, পুলিশের ওপর হামলা চালানোর দায়ে বাসচালক, তাঁর সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন ইমাম পরিবহনের বাসচালক জাকির হোসেন সোহেল (৩৩), সহকারী মো. আরিফ মিয়া (৩৩) ও সোহাগ (২৫)।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী জানান, আজ সকাল আনুমানিক ৯টার দিকে ঢাকা লেনে অবৈধ পার্কিং করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানোর কাজ করে ইমাম পরিবহনের একটি বাস। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তখন অভিযুক্ত বাসচালককে অবৈধ পার্কিং করায় গাড়ি সাইড করতে সিগন্যাল দেয় পুলিশ। এরপর দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বাসচালককে জরিমানা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে বাসচালক ও সহকারী। তিনি আরো জানান, ঘুষ লেনদেনের মিথ্যা অভিযোগ তুলে পুলিশ কনস্টেবলকে এলোপাতাড়ি মারধর করে রাস্তার পাশে নিয়ে যান।

এ সময় আরো কয়েকজন মিলে পুলিশকে মারধর করেন। পরবর্তীকালে খবর পেয়ে সালনা এলাকা থেকে অভিযুক্ত বাসচালক, সহকারীসহ ৩ জনকে আটক করা হয়।
ওসি বলেন, আহত কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন