ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম

সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা

রুমিন ফারহানা। ফাইল ছবি।

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

বিএনপির  নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেইফ এক্সিটের কথা কি আর বলব, প্রত্যেক উপদেষ্টাই তো বিদেশি নাগরিক।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, উপদেষ্টারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে। পারবেন না আপনি পারব না আমি। আমাদের কোনও দেশে ভিসা লাগানো নেই। সরকারকে অনুরোধ করি এমন কোন কাজ করবেন না। এমন কোন অপকর্মে জড়াবেন না, এমন কোন দুর্নীতি করবেন না, এমন কোন ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেইফ এক্সিটের প্রয়োজন হতে পারে।

এ সময় উপদেষ্টাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, কাজ করবেন স্বচ্ছতা, সততা, দেশপ্রেম বজায় রেখে যাতে সেইফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়।

/এএস

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন