ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল শুরু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৫৮ এএম

ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল শুরু

ময়মনসিংহে দীর্ঘ কয়েক ঘণ্টা স্থায়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আন্তজেলার সড়কগুলোতে বন্ধ থাকা বাস চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। জেলা প্রশাসকের আহ্বানে সন্ধ্যায় অনুষ্ঠিত জরুরি সভার পর রোববার (১২ অক্টোবর) রাত ৯টা থেকে সকল সড়কে সব ধরনের বাস চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই জরুরি সভায় পরিবহন ভোগান্তি ও জনদুর্ভোগ কমানোর বিষয়ে আলোচনা হয়। সভায় জেলা মটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক মো. মুফিদুল আলম জানান, “জনদুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে চলমান সমস্যাগুলো চিহ্নিত করে তা নিরসনের জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রস্তাবনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

ময়মনসিংহ জেলা পুলিশের সুপার কাজী আখতার উল আলম বলেন, “জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে সংশ্লিষ্টরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। অভ্যন্তরীণ সমস্যাগুলো ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সমাধান হবে।”

জেলা মটর মালিক সমিতির সভাপতি মো: আলমগীর মাহমুদ আলমও জানান, “আলোচনার মাধ্যমে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। এখন থেকে স্বাভাবিকভাবে সব ধরনের বাস চলাচল করবে এবং কোনো ধরনের যাত্রী ভোগান্তি থাকবে না বলে আশা করছি।”

উল্লেখ্য, গত শুক্রবার থেকে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিরোধের জেরে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আন্তজেলার সড়কগুলোতে বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে সাধারণ যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন