ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মিরপুরে অগ্নিকাণ্ড: নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে জামায়াত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০১:৪০ এএম

মিরপুরে অগ্নিকাণ্ড: নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে জামায়াত

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

‎মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১০টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন তিনি।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে নিহত হয়েছেন। হঠাৎ আগুনের কারণে তারা ভেতরে আটকা পড়ে যায়। যারা হতাহত হয়েছেন, তারা সবাই গরিব অসহায়। তারা পেটের দায়ে এখানে কাজ করতে এসেছিলেন।’

তিনি আরও বলেন, ‘একদিকে পরিবারের অস্বচ্ছলতা, আরেকদিকে এই সময় পরিবার ছেড়ে দুনিয়া থেকে চলে যাওয়া। ব্যথাটা তারা যতটা অনুভব করতে পারবে, আমরা হাজার চেষ্টা করেও তা অনুভব করতে পারব না।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘যেসব শ্রমিক আজ নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে সরকার যথাযথভাবে দাঁড়াবে। তাদের আর্থিক সহায়তা দেবে।’

অগ্নিকাণ্ডের পেছনে যাদের গাফিলতি রয়েছে, তাদের চিহ্নিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি জানান জামায়াত আমির।

তিনি বলেন, ‘এই দুর্ঘটনার আদ্যোপান্ত বের করতে হবে। কারো গাফিলতি রয়েছে কি না দেখতে হবে। আর্থিক সহযোগিতা দিতে হবে। জামায়াত যতটুকু সম্ভব তাদের পাশে থাকবে। যারা মারা গেছেন আপাতত তাদের মাথাপিছু ১ লাখ টাকা পৌঁছে দেয়া হবে।’

এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিন জন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন