ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তিন দফা দাবির প্রতি সংহতি জানিয়ে উখিয়ায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পিএম

তিন দফা দাবির প্রতি সংহতি জানিয়ে উখিয়ায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

সারা দেশের মতো এবার উখিয়াতেও এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি। সরেজমিনে দেখা গেছে, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গেটে তালা, ক্লাসরুম ফাঁকা, শিক্ষার্থীরা পড়াশোনার স্বাভাবিক পরিবেশ থেকে বঞ্চিত।

আগামী বার্ষিক পরীক্ষা সামনে, অথচ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ধাক্কা লেগেছে। বিশেষ করে গ্রামের শিক্ষার্থীদের শিক্ষাগত মান ইতিমধ্যেই নাজুক, সেখানে এই কর্মবিরতি তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

শিক্ষকরা বলছেন, তাদের ন্যায্য দাবি এখনই বাস্তবায়ন হওয়া প্রয়োজন। স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা সরকারকে অনতিবিলম্বে হস্তক্ষেপ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন