ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাভারে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারণা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ পিএম

সাভারে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারণা

সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি নিয়ে ব্যাপকভাবে লিফলেট ও বুকলেট বিতরণ করা হয়।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দলীয় নেতারা জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মাঝে সচেতনতা তৈরিই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এ সময় বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, আব্বাসউদ্দিন পাপ্পু, মোস্তফা সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মোসলেমুর রহমান চন্দন, কোষাধ্যক্ষ তাজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভূঁইয়া তানিম ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগর।

লিফলেট বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের পাশাপাশি এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিও অংশ নেন। দলীয় নেতাদের মতে, এই কর্মসূচি জনগণের কাছে বিএনপি’র রাষ্ট্র মেরামতের রূপরেখা পৌঁছে দিতে ভূমিকা রাখবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন