ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাংবাদিকদের ওপর হামলা: অভিযুক্ত কর্মীকে শাস্তি দিলো বিএনপি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১২:১৩ এএম

সাংবাদিকদের ওপর হামলা: অভিযুক্ত কর্মীকে শাস্তি দিলো বিএনপি

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেন ফয়সলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে দলটি। শাস্তি হিসেবে এক মাস তার সব ধরনের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

বিল্লাল হোসেন ফয়সল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের আইটি সেকশনের সদস্য।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ১৯ অক্টোবর আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ ও হেনস্তার ঘটনা ঘটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে।

ঘটনা তদন্তের জন্য বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিল্লাল হোসেন ফয়সলকে তার সব ধরনের দলীয় কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

এই সময়ের মধ্যে তিনি বিএনপির কোনো কার্যালয়েও দায়িত্ব পালন করতে পারবেন না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন