ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১০:৫০ পিএম

বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় বিলের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর গ্রামের পাশের বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া শিশুরা হলো– দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর গ্রামের মাইন্না বাড়ির আবুল কালামের ছেলে মিশকাত (৫), মাসুক মিয়ার ছেলে মাহিন (৬) এবং সাত্তার মিয়ার ছেলে তানিল মিয়া (৫)।

এলাকাবাসী জানায়, বিকালে তিন শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের বিলের পানিতে পড়ে যায়। পরে দীর্ঘ সময় তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বিলের পানিতে মিশকাত ও মাহিনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তানিলের মরদেহ উদ্ধার করেন।

মাহিনের চাচা মোবারক হোসেন বলেন, ‘প্রতিদিনের মতোই ওরা তিন জন খেলছিল। কখন যে পানিতে পড়ে গেলো, কেউ বুঝতেই পারেনি। অনেক খোঁজাখুঁজির পর বিলে তাদের পাওয়া যায়।’

দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একই গ্রামের তিন শিশুর মৃত্যু খুবই মর্মান্তিক। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন