ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াতের কার্যালয় ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় কারাগারে সাংবাদিক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০২:২২ পিএম

জামায়াতের কার্যালয় ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় কারাগারে সাংবাদিক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতাকে হত্যা চেষ্টা ও অফিস ভাঙচুরসহ এজাহারভুক্ত দুই মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৬) প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার সাজু উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রাজমতি সুপার মার্কেটের সামন থেকে সাজুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম আমার দেশকে জানান, সাংবাদিক সাজুর বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। শনিবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন