ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বন্ধুদের কাছে তিন হাজার টাকায় কৌশলে স্ত্রীর সতীত্ব বিক্রি, স্বামীসহ গ্রেফতার ৫

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পিএম

বন্ধুদের কাছে তিন হাজার টাকায় কৌশলে স্ত্রীর সতীত্ব বিক্রি, স্বামীসহ গ্রেফতার ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে তিন হাজার টাকার বিনিময়ে কৌশলে নিজের স্ত্রীকে বন্ধুদের কাছে তুলে দিয়ে পালাক্রমে ধর্ষণের সুযোগ করে দেওয়ার অভিযোগে স্বামীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগের পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী এলাকার ইসলামিয়া ব্রিক ফিল্ডের শ্রমিকদের থাকার ঘরে ঘটে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,স্বামী রাজু আহমেদ (২৬), বেলাল হোসেন (৩৫), মো. হৃদয় (২৫), মহিন উদ্দিন (২৬) ও আবুল কালাম (৪৫)। সকলেই নোয়াখালী জেলার সুধারাম থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালে রাজুর সাথে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। রাজু মাদকাসক্ত হওয়ায় বিবাহিত জীবনে অশান্তি চলছিল। চলতি মাসে পারিবারিক সালিশে সমঝোতার পর স্ত্রীকে বাড়ি নিয়ে আসে রাজু। পরবর্তীতে কুমিল্লায় থাকার কথা বলে তাকে কর্মস্থল ইটভাটায় নিয়ে যায় এবং সেখানে থাকার ব্যবস্থা করে।

ভুক্তভোগীর অভিযোগ, ১৬ অক্টোবর রাত ১০টার দিকে রাজু নিজে মুখ চেপে ধরে তার বন্ধু বেলালকে দিয়ে প্রথমবার তাকে ধর্ষণ করায়। এরপর ১৮ অক্টোবর হৃদয় ও মহিন একইভাবে পালাক্রমে ধর্ষণ করে। এছাড়া ২০ অক্টোবর আবারও ধর্ষণের চেষ্টা চালানো হয়। স্বামী হুমকি দেওয়ায় তিনি বিষয়টি কাউকে জানাতে পারেননি।পরে একই ভাটায় কাজ করা নিজ এলাকার এক শ্রমিক বিষয়টি তার বাবাকে জানালে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে। এরপর শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই আমরা আসামিদের গ্রেফতার করেছি। মামলার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন