ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভেদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার জব্দ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পিএম

ভেদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার জব্দ

শরীয়তপুরের ভেদরগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মিজি কান্দি পদ্মা শাখা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত এসব সামগ্রী জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকায় অবৈধভাবে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তবে বালু উত্তোলনের কাজে জড়িত ড্রেজার মেশিন ও পাইপ স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের জিম্মায় দেওয়া হয়েছে। বালু উত্তোলনে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় ড্রেজার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম. রাফসান রাব্বি বলেন, ‘আমাদের কাছে খবর আসে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার স্থানীয় মেম্বারের জিম্মায় দেওয়া হয়েছে। বালু উত্তোলনে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বিধায় মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন