ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আল্লাহর কসম, আমাদের ভোট দিলে রাষ্ট্রের সব সুবিধা কাঁধে করে বাড়িতে পৌঁছে দেবো’

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পিএম

‘আল্লাহর কসম, আমাদের ভোট দিলে রাষ্ট্রের সব সুবিধা কাঁধে করে বাড়িতে পৌঁছে দেবো’

‘আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের (জামায়াতে ইসলামীর আমির) নেতৃত্বে’- এমন মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম।

তিনি বলেছেন, ‘আমরা শাসক ও ক্ষমতাবান হতে চাই না। আমাদের আমিরে জামায়াত মানবিক নেতা। ডা. শফিকুর রহমান বলেছেন আমরা এ দেশের মানুষের সেবক হয়ে সেবা করতে চাই।’

শুক্রবার (৩১অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় পথসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম আরও বলেন, ‘আমাদের যদি ভোট দেন, আমরা আপনাদের কার্ড দেবো না, ওমরের মতো রাষ্ট্রের যতো সুবিধা আছে আল্লাহর কসম কাঁধে করে আপনাদের বাড়িতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ।’

পথসভায় শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন