ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সুদের টাকা আদায়ে কৃষককে বেঁধে নির্যাতন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম

সুদের টাকা আদায়ে কৃষককে বেঁধে নির্যাতন

শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকা পরিশোধের বিরোধকে কেন্দ্র করে এক কৃষককে বাড়ি থেকে তুলে নিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. আকবর আলী (৪৫) থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার দহেরপাড় এলাকায়। অভিযুক্তরা হলেন দহেরপাড় গ্রামের আবু সামা ওরফে বুইজে, বনিজ উদ্দিন ও আব্দুল বারেক। রোববার (২ নভেম্বর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকালে আকবর আলী শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

ভুক্তভোগী আকবর আলী বলেন, প্রায় এক বছর আগে বারেকের কাছ থেকে ২০ হাজার টাকা সুদে নিই। প্রতি মাসে চার হাজার টাকা করে সুদও নিয়মিত পরিশোধ করছিলাম। সম্প্রতি মূল টাকা ফেরত দিলেও বারেক অতিরিক্ত আরও দুই হাজার টাকা দাবি করেন। আমি তা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে যায়।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার বিকেলে তারা আমার বাড়িতে ঢুকে আমাকে পিটিয়ে আহত করে। পরে রশি দিয়ে বেঁধে টেনেহেঁচড়ে আবু সামার বাড়িতে নিয়ে যায়। সেখানে বাড়ির সামনের সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী আরিফ উদ্দিন বলেন, আসামিরা এখনো ভয়ভীতি দেখাচ্ছেন। আকবর আলীকে বলা হচ্ছে আইনের আশ্রয় নিলে গুম করে ফেলা হবে। এখন সে নিরাপত্তাহীনতায় আছে, বাড়িতেও ফিরতে পারছেন না।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি তারা পালাতক আছেন। শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন