বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের অপরাধে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের ৪ নেতাকে বহিষ্কার করেছে দলটি। তারা প্রত্যেকেই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরীর অনুসারী বলে জানাগেছে।
সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহ্বায়ক মামুন, সোনাইছড়ী যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) দলীয় মনোনয়ন ঘোষনাকে কেন্দ্র করে সন্ধ্যার পরে উল্লেখিত নেতারা চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক অবরোধ, হানাহানিসহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড সংঘটিত করে। তাই দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে তাদের ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।





