ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রাহ্মণবাড়িয়ায় চারটি আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, চূড়ান্ত হয়নি দুইটি আসনে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১১:১৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় চারটি আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, চূড়ান্ত হয়নি দুইটি আসনে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীরা হলেন—

ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর): এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর): মোঃ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-০৪ (কসবা ও আখাউড়া): মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর): মোঃ আব্দুল মান্নান

দলীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার মোট ছয়টি সংসদীয় আসনের মধ্যে বাকি দুটি—ব্রাহ্মণবাড়িয়া-০২ এবং ব্রাহ্মণবাড়িয়া-০৬ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। এই দুটি আসনে বিএনপি জোটের শরিক দলগুলোর মধ্যে সমন্বয়ের প্রক্রিয়া চলছে, ফলে মনোনয়ন ঘোষণায় কিছুটা বিলম্ব হচ্ছে।

স্থানীয় নেতারা জানান, মনোনীত প্রার্থীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়ে পড়েছেন এবং নির্বাচনী এলাকায় সংগঠন পুনর্গঠনে মনোযোগ দিচ্ছেন। বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, এই তালিকা জেলাজুড়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন