ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মনোনয়ন না পেয়ে দোলা সমর্থকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধে স্থবির যান চলাচল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

মনোনয়ন না পেয়ে দোলা সমর্থকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধে স্থবির যান চলাচল

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন সামিরা আজিম দোলা সমর্থকরা। মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ ও লাকসাম থেকে হাজারো নেতাকর্মীরা কুমিল্লা -নোয়াখালী মহাসড়ক অবরোধ সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা আবুল কালামের প্রার্থিতা বাতিল এবং সামিরা আজিম দোলাকে প্রার্থী ঘোষণার দাবি জানান।

বিক্ষোভকারীরা জানান, সামিরা আজিম দোলা আজিম সাহেবের মেয়ে আজিম সাহেব দলের সংকটকালেও সবসময় মাঠে ছিলেন, আজিম সাহেবের মেয়ে নিজ দক্ষতা এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন, তৃ্নমুল তাকে চায় অথচ তাকে উপেক্ষা করে প্রার্থীতা দেওয়া হয়েছে।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘কালামের প্রার্থিতা বাতিল কর’, ‘তৃণমূলের সিদ্ধান্ত মানতে হবে’—এমন স্লোগান দেন। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় আরও বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন