ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের স্তূপে আগুন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের স্তূপে আগুন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে এ আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন দেখা যায়। কেন্দ্রের মাত্র ৩০০ গজ দূরেই ফায়ার সার্ভিসের একটি স্টেশন থাকায় দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

এরপর পর্যায়ক্রমে রূপপুর মডার্ন, গ্রিন সিটি, রূপপুর অস্থায়ী এবং ঈশ্বরদী ফায়ার স্টেশনসহ মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

তাদের প্রচেষ্টায় দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে বলে জানিয়েছেন রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান।

বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে বলে জানিয়েছেন রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন