ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘শেখ মজিবুর রহমান’কে বিএনপির মনোনয়ন দিতে ট্রেন আটকে বিক্ষোভ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

‘শেখ মজিবুর রহমান’কে বিএনপির মনোনয়ন দিতে ট্রেন আটকে বিক্ষোভ

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থকরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে সরারচর বাজার প্রদক্ষিণ করে রেলগেট মোড়ে গিয়ে অবস্থান নেয়।

সেখানে বিক্ষুব্ধ সমর্থকরা কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি অল্প সময়ের জন্য আটকে দেন। পরে উপজেলা বিএনপির নেতারা সমর্থকদের সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন। প্রায় ১০ মিনিট ট্রেনটি থেমে ছিল বলে জানা গেছে।

বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, ‌‘বাজিতপুর-নিকলির মানুষের হৃদয়ের স্পন্দন শেখ মজিবুর রহমান ইকবাল। বিএনপির নেতাদের কাছে অনুরোধ—এই আসন যেন ছিনতাই না হয়, যেন মর্যাদা না হারায়। আমরা চাই শেখ মজিবুর রহমান ইকবালকেই ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হোক।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানাচ্ছি—অবিলম্বে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা করুন। যতদিন পর্যন্ত তা না হবে, আমরা রাজপথে থাকবো। বাজিতপুর-নিকলির মানুষ বিএনপির প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া কাউকে মেনে নেবে না।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন