ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করা হবে: মোশাররফ হোসেন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করা হবে: মোশাররফ হোসেন

বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘বাংলাদেশে আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। আমাদেরও নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে বে-সরকারি শিক্ষকদের জাতীয় করণের ব্যবস্থা করা হবে। রাষ্ট্রীয় ভাবে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদার বিষয়টি সবার আগে বিবেচনা করা হবে।’

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে কলাপাড়ায় এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে শিক্ষকদের জন্য রাষ্ট্রীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে। তাদের রাষ্ট্রীয় ভাবে সম্মান জানানো হবে।’

কলাপাড়া নেছারউদ্দিন সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন এ সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো: ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ূন কবীর, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ কালিমউল্লাহ, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আযাদ,

কুয়াকাটা খানাবাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিএম সাইফুর রহমান, ইসমাইল হোসেন তালুকদার, টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো: আবু সালেহ, জালাল উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক আল মামুন, অধির চন্দ্র ঢালী, মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: খলিলুর রহমান, বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুল্লা লিটন, ধানখালী দাখিল মাদ্রার সুপার মাওলানা ওসমান গনি, বানাতিপাড়া দাখিল মাদ্রার সুপার মাওলানা মো: আ: আউয়াল প্রমুখ।

মতবিনিময় সভায় কলাপাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ও শিক্ষক ইভান মাতুব্বর ও আল এমরান হারুন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন