ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৭:০২ পিএম

১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

চট্টগ্রামের মিরসরাইয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছালা উদ্দিন (৩৬) উপজেলার সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়া এলাকার এমদাদ আলী হাজী বাড়ির মহিউদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক।

সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. নুর উদ্দিন ছালা উদ্দিন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে থাকার বিষয়টি স্বীকার করে বলেন, কেউ যদি অপরাধ কর্মকাণ্ড করে থাকে এটা তার ব্যক্তিগত বিষয়। এটার দায় সংগঠন বহন করবে না।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, শুক্রবার রাতে উপজেলার ভোরবাজার থেকে ছালা উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্ধ করা হয়। আটকের ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন