ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘শয়তানের নিশ্বাস’ দিয়ে অর্থ-স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া তানিয়া গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৩:২৫ এএম

‘শয়তানের নিশ্বাস’ দিয়ে অর্থ-স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া তানিয়া গ্রেপ্তার

রাজধানীর রূপনগরের বাসা থেকে কথিত ‘শয়তানের নিশ্বাস’ (স্কোপোলামিন জাতীয় বিশেষ রাসায়নিক) প্রয়োগ করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের হোতা মোছা. তানিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৩টার দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকার একটি বাসায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তানিয়ার নামে বিভিন্ন থানায় ৩৮টি মামলা রয়েছে।

রূপনগর থানা সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর সন্ধ্যায় নাসিমা আক্তার নামে এক নারীর সঙ্গে তানিয়ার পরিচয় হয়। তাঁর বাসায় ঢুকে কথা বলার একপর্যায়ে নাকের কাছে স্কোপোলামিন ধরে তাকে হিতাহিত জ্ঞানশূন্য করে ফেলেন। এরপর ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় রূপনগর থানায় মামলা হয়। তদন্তে নেমে পুলিশ তানিয়ার অবস্থান শনাক্ত করে। এরপর তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে তিন ভরি ছয় আনা স্বর্ণালংকার, অলংকার বিক্রির নগদ ৯ লাখ ১ হাজার ৮৪০ টাকা, একটি প্রাইভেট কার, স্বর্ণ মাপার ডিজিটাল মেশিন, ইমিটেশনের গয়না ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার তানিয়া দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিশেষ করে প্রবাসী পরিবারগুলোর তথ্য সংগ্রহ করেন। নিজেকে প্রবাসী বা প্রবাসীর আত্মীয় পরিচয় দিয়ে টার্গেট বাসায় ঢুকে গল্প জুড়ে দেন। একপর্যায়ে তিনি বৈদেশিক মুদ্রা বা ইমিটেশন গহনা দেখানোর ছলে স্কোপোলামিন প্রয়োগ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন