ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ধর্মবিষয়ক সম্পাদক মো. রুবেল মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে কুমিল্লার মুরাদনগরের রাজা চাপিতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে মো. রুবেল মিয়াকে ইউনিয়নের চাপিতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। কিছু দিন ধরেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ. লীগের ঝটিকা মিছিলের প্রবণতা বেড়েছে।

জানা যায়, মো. রুবেল মিয়া বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগরী উত্তর ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি রাজধানীতে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিপল্পনা ও নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।

 

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন