ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভাঙ্গায় সড়কের পাশে লাগেজ ভর্তি পেট্রোলবোমা উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

ভাঙ্গায় সড়কের পাশে লাগেজ ভর্তি পেট্রোলবোমা উদ্ধার

লক ডাউন চলাকালীন সময়ে পরিত্যক্ত একটি লাগেজ থেকে ফের আরও ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। আওয়ামী-লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা সেখানে রাখা হয়েছিল বলে ধারনা পুলিশের। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাস-স্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে পড়ে থাকা লাগেজ থেকে বোমা গুলো উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালের নেতৃত্বতে মুনসুরাবাদ বাসস্ট্যান্ডের হোগলাকান্দি পাকা রাস্তায় তল্লাশি চালায়। তল্লাশিরকালে জাহাঙ্গীর মোল্লার গ্যারেজের পাশে পড়ে থাকা পুরনো একটি লাগেজ দৃষ্টিগোচর হয় পুলিশের। পরে স্থানীয় জনতার সামনে সন্দেহজনক লাগেজটি খুলতেই ভেতরে রাখা ৩২টি তাজা পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ইউনিয়ন আজিম নগরের ব্রাহ্মণপাড়ার সৌদি আরব প্রবাসী টিটু সরদারের পরিত্যক্ত বাড়ি থেকে বুধবার দুপুরে পেট্রল বোমা ও বোমা তৈরির তিন কারিগর রাজ ইসলাম পিতা, আলতাফ জেলা টাঙ্গাইল, রাকিব, পিতা নুর মোহাম্মদ, চাঁদপুর জেলা ও জিয়াউর রহমান পিতা জালাল উদ্দিন জেলা সুনামগঞ্জ তিনজনকে আটকসহ বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ-ঘটনার একদিন পরে হুগলা কান্দি গ্রাম থেকে আরো ৩২টি তাজা পেট্রল বোমা উদ্ধারের ঘটনায় জনগণের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি লাগেজ থেকে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়েছে । ঘটনাটি তদন্ত চলছে বলে তিনি জানান।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন