ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কয়েলের আগুনে পুড়ল দুই ভাইয়ের বসতঘর-গবাদি পশু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৮:১৫ এএম

কয়েলের আগুনে পুড়ল দুই ভাইয়ের বসতঘর-গবাদি পশু

ফরিদপুরের নগরকান্দায় মশার কয়েলের আগুনে ২ সহোদর কৃষকের ৩টি বসতঘরসহ একাধিক গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে পাইককান্দী গ্রামের রাজু মোল্যার ছেলে কৃষক নুর ইসলাম মোল্যা ও নুরুজ্জামান মোল্যার গরুর গোয়ালে মশার কয়েল জ্বালানো হয়। কিছুক্ষণ পর ওই কয়েল থেকে গোয়াল ঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ওই আগুন আশপাশের তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুই সহোদর কৃষকের তিনটি বসতঘর, দুইটি গরু, চারটি ছাগল, ধান, পাট, পেঁয়াজ ও নগদ অর্থসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, আগুনে আমাদের সবকিছু পুড়ে ছাই গেছে। এখন থেকে আমাদের খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া উপায় নেই।

নগরকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রহমান বলেন, আগুনে বসতঘর ও গবাদি পশু পুড়ে যাওয়ার খবর পেয়েছি। ইউএনও স্যারকে বিষয়টি জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহযোগিতার ব্যবস্থা করা হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন