ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিরোধ মিটালেন সালাউদ্দিন আহমদ, বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন দোলা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:১১ এএম

বিরোধ মিটালেন সালাউদ্দিন আহমদ, বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন দোলা

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম ও মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার মধ্যে চলমান বিরোধ মিটিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ফলে আবুল কালামকে সমর্থন জানিয়েছেন দোলা।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিএনপির দলীয় কার্যালয়ে দুজনকে ডেকে সমস্যাটি সমাধান করেন সালাউদ্দিন আহমেদ।

পরে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মো. আবুল কালামকে সমর্থন করে নির্বাচনে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন সামিয়া আজিম দোলা।

গত ৯ নভেম্বর দুপুরে লাকসাম ছনগাঁও এলাকায় গণসংযোগ করেন সামিরা আজিম দোলা। যাওয়ার পথে কালাম সমর্থনকারীদের সঙ্গে দ্বন্দ্ব হয়। এ বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির নেতাদের নজরে আসে। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে সমস্যাটি নিরসন করেন সালাউদ্দিন আহমেদ।

সামিরা আজিম দোলা মো. আবুল কালামকে সমর্থন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধান শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন