ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানে আগুন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানে আগুন

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা কভার্ড ভ্যানে আগুন দেয় বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

তিনি জানান, রাত ৮টার দিকে চালক ভ্যানটি সড়কের পাশে পার্ক করে রেখে বাসায় চলে যান। পরে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দিলে পুরো ভ্যানটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি।

ওসি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে এ ধরনের নাশকতামূলক ঘটনা ঘটানো হচ্ছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন