ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাভারে ফের বাসে দুর্বৃত্তদের আগুন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:৪৫ এএম

সাভারে ফের বাসে দুর্বৃত্তদের আগুন

সাভারে ফের আলিফ পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (১৬ নভেম্বর) রাত ১১ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় পার্কিং করা ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সাভার থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত বিরুলিয়ার বটতলা এলাকায় চালক পার্কিং করে খাবার খাওয়ার জন্য যায়। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। পরে স্থানীয়রা বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, রোববার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৩ টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকার আরিচামুখি লেনে ইতিহাস নামে একটি যাত্রীবাহী পার্কি করা বাসে ও শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় পার্কি করা শ্রমিকবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন